ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

৮৪ বছর সংসার করে গিনেস বুকে ব্রাজিলিয়ান দম্পতি

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১২:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১২:৫৯:১০ অপরাহ্ন
৮৪ বছর সংসার করে গিনেস বুকে ব্রাজিলিয়ান দম্পতি
বিবাহবিচ্ছেদের হার যখন বিশ্বব্যাপী বাড়ছে, তখন ভালোবাসার এক অনন্য নজির গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক দম্পতি। ৮৪ বছর ৭৭ দিন ধরে একসঙ্গে সংসার করছেন ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো ও মারিয়া ডি সুসা ডিনো। এ অর্জনের স্বীকৃতিতে তারা পেয়েছেন বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতির আনুষ্ঠানিক খেতাব। ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)-এর এক প্রতিবেদনে বলা হয়, ১৯৩৬ সালে প্রথম দেখা হয় ম্যানোয়েল (১০৫) ও মারিয়া (১০১)-এর। প্রেমের পর ১৯৪০ সালে ব্রাজিলের সিয়েরা রাজ্যের বোয়া ভেনচুরা চ্যাপেলে বিয়ে করেন তারা। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকট চলছিল, এরপর এসেছে মহামারি, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা—কিন্তু কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারেনি।  

এই দম্পতি দীর্ঘ দাম্পত্য জীবনে ১৩ সন্তান লালন-পালন করেছেন। বর্তমানে তাদের পরিবার আরও বড় হয়েছে রয়েছে ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র-প্রপৌত্রী, ১২ জন প্রপৌত্র-প্রপৌত্র-প্রপৌত্রী। শতবর্ষী ব্যক্তিদের তথ্য বিশ্লেষণকারী লংগেভিকোয়েস্ট নামের একটি ওয়েবসাইট তাদের ৮৪ বছর ৭৭ দিন ধরে চলমান বৈবাহিক সম্পর্ক যাচাই করে। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের আনুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম জীবিত দম্পতি ঘোষণা করে।  

এর আগে সবচেয়ে দীর্ঘ বিবাহিত দম্পতির রেকর্ড ছিল ৮৮ বছর ৩৪৯ দিন। ডেভিড জ্যাকব হিলার ও সারাহ ডেভি হিলার ১৮০৯ সালে কানাডায় বিয়ে করেন এবং দীর্ঘ সময় একসঙ্গে কাটান। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ