ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহত ৩৮

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০১:০৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০১:০৩:৩৬ অপরাহ্ন
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহত ৩৮
ফরিদপুরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে মুক্তি রানী দাস (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।মুক্তি রানী দাস রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের দিলু দাসের স্ত্রী। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের সবার বাড়ি রাজবাড়ীতে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে শেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোদপুর যাচ্ছিল বাসটি। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে হেলপার আটকে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ মামুন জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়াও আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু