ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুসলিম পুরুষদের চার বিয়ের অধিকার আছে: বোম্বে হাইকোর্ট

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০২:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০২:৪০:২৫ অপরাহ্ন
মুসলিম পুরুষদের চার বিয়ের অধিকার আছে: বোম্বে হাইকোর্ট
ভারতের বোম্বে হাইকোর্ট এক আদেশে বলেছেন, মুসলিম পুরুষেরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে তাঁরা একাধিক বিয়ে নিবন্ধন করাতে পারবেন।একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট। ওই ব্যক্তি আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।মহারাষ্ট্রের বিবাহ আইনে একক বিয়ের কথা বলা আছে। একসঙ্গে একাধিক বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। এই আইনের আলোকে ওই মুসলিম ব্যক্তির তৃতীয় বিয়ের নিবন্ধনের আবেদন খারিজ করে তাঁকে বিয়ের সনদ দিতে অস্বীকৃতি জানায় থানে পৌর করপোরেশন।

যদিও মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।বোম্বে হাইকোর্টে গত ১৫ অক্টোবরের শুনানিতে বিচারপতি বিপি কোলাবাওয়ালা ও সোমাশেখর সুন্দরেশনের বেঞ্চ বলেন, মহারাষ্ট্রের বিবাহ আইন অনুযায়ী মুসলিম পুরুষদের একাধিক বিয়ের নিবন্ধন পেতে বাধা নেই। বিয়ের নিবন্ধন করতে না দেওয়াটাই বরং ‘সম্পূর্ণ ভুল ধারণা’। নিজস্ব ধর্মীয় বিধিবিধান মেনে মুসলিম পুরুষেরা একসঙ্গে একের অধিক স্ত্রীর সঙ্গে সংসার করতে চাইলে নিবন্ধনের অনুমতি দিতে হবে।

আদালত আরও বলেন, মুসলিমদের ধর্মীয় বিধানকে ছেঁটে ফেলা হয়েছে, এমন কোনো বিষয় মহারাষ্ট্রের বিবাহ আইনে নেই। সেই সঙ্গে আদালত স্মরণ করিয়ে দিয়েছেন, থানে পৌর করপোরেশন এর আগে আবেদনকারীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন সনদ দিয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা