ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৯:৫৬:৪৫ পূর্বাহ্ন
মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ২০৫
স্পেনে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ২০০ পেরিয়ে গেছে। ঘটনাটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত করেছে। দেশটির দক্ষিণ অঞ্চলগুলোতে শুক্রবারও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উদ্ধার প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে।শুক্রবার (১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানিয়েছে, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত মোট ২০২ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়বে। এদিকে কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরো একজন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে বন্যায় মোট ২০৫ জনের প্রাণহানির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।দুর্যোগ সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আঞ্চলিক সভাপতি কার্লোস মাজন বলেছেন, ‘ভ্যালেন্সিয়া অঞ্চলটি বন্যার সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সেখানে ২০২ জন মারা গেছে। প্রতিবেশী অঞ্চলে আরো তিনজন মারা গেছে।’ কর্তৃপক্ষের মতে নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা ২০৫ এসে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা কাদা এবং ধ্বংসাবশেষে আবদ্ধ শহরগুলোর মধ্যে খনন চালিয়ে যাচ্ছে।ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সব কিছু ধ্বংস হয়ে গেছে। দোকান, সুপারমার্কেট, স্কুল, গাড়ি সব শেষ।’ গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবারের শেষের দিকে অন্যান্য দক্ষিণাঞ্চলেও বৃষ্টি শুরু হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারী বৃষ্টির মধ্যেও বাসিন্দারা হ্যালোইন উদযাপন করেছে।

তবে কর্তৃপক্ষ লোকেদের বাড়িতে থাকার আহবান জানিয়েছে এবং শুক্রবার সকল ধরনের উদযাপন এড়াতে বলেছে। বন্যার ঝুঁকির জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ১৯৭০ এর দশকের পর এটিই ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী বন্যা। ১৯৭০ সালে রোমানিয়ায় বন্যায় ২০৯ জনের মৃত্যু হয়েছিল।গত মঙ্গলবার (২৯ অক্টোবর) আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন