ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবেন শিরোপাজয়ীসহ অন্যরা?

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০১:১৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০১:১৫:২৮ অপরাহ্ন
চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবেন শিরোপাজয়ীসহ অন্যরা?
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে নবম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের মেগা ফাইনাল হবে ৯ মার্চ। এর আগেই, আইসিসি চ্যাম্পিয়নসহ অন্যান্য স্থান অর্জনকারী দলগুলোর জন্য প্রাইজমানি ঘোষণা করেছে।

আইসিসির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আসরের প্রাইজমানি বেড়েছে ৫৩ শতাংশ, যা ৬.৯ মিলিয়ন ডলারে দাঁড়ায়। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার এবং একটি ট্রফি। রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে ৫ লাখ ৬০ হাজার ডলার করে দেয়া হবে।

পঞ্চম ও ষষ্ঠ স্থান পাওয়া দল দুটি পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে, এবং সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলোকে দেয়া হবে ৩৪ হাজার ডলার।

চ্যাম্পিয়ন দল প্রায় ৩২ কোটি টাকার প্রাইজমানি পাবে, আর যদি কোনো দল একটিও ম্যাচ না জিতে ফিরে যায়, তবে তারা ৩ কোটি ২০ লাখ টাকার প্রাইজমানি পাবে।

এছাড়া, হাইব্রিড মডেল হওয়ায় সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যুর পরিবর্তন হতে পারে। যদি ভারত ফাইনালে না পৌঁছায়, তবে শিরোপা নির্ধারণী ম্যাচ দুবাইয়ের বদলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা