ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

না ফেরার দেশে সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০১:৪৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০১:৪৫:০৩ অপরাহ্ন
না ফেরার দেশে সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়
আবারও সংগীতাঙ্গনে নক্ষত্র পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন ‘আমি বাংলায় গান গাই’র স্রষ্টা প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মৃত্যু হয় বর্ষীয়ান এই শিল্পীর। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।জানুয়ারি মাসের শুরুর দিকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয়। গায়কের পরিবার সূত্রে জানা যায়, নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি করা হয়।
 
এরপর আবার জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রতুল। হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট। ফুসফুসের প্রবল সংক্রমণের মধ্যেই হার্ট অ্যাটাক করেন। দ্রুত কার্ডিওলোজি বিভাগে শিল্পীকে স্থানান্তর করা হয়। দেয়া হয় প্রয়োজনীয় হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক।জানা যায়, এসএসকেএম হাসপাতালে অন্ত্রের অপারেশন করা হয় প্রতুলের। অপারেশনের পরপরই বেশকিছু শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। এরপরেই তার হার্ট অ্যাটাক হয়। যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। গত দুই সপ্তাহ হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ শিল্পী। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।
 
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ১৯৪৭ সালে দেশভাগের সময় সপরিবারে পাড়ি জমান ভারতে। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অসংখ্য গানের মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে শ্রোতামহলে।
 
তার উল্লেখযোগ্য গানের অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে’,‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, ‘স্বপনপুরে’ , ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’,‘আঁধার নামে’ ইত্যাদি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা