ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’

ইজতেমায় হামলার গুজব রটানো ব্যক্তি পুলিশের হেফাজতে

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:১১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:১১:০৯ অপরাহ্ন
ইজতেমায় হামলার গুজব রটানো ব্যক্তি পুলিশের হেফাজতে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় হামলার গুজব ছড়ানো এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএমপি কমিশনার বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে যে আইডি থেকে ইজতেমায় হামলার গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে শনাক্ত করে হেফাজতে আনা হয়েছে। প্রয়োজন হলে তাকে গ্রেপ্তার করা হবে।

এবারের ইজতেমায় সাদপন্থীদের অংশগ্রহণে নিরাপত্তা নিশ্চিতে ৭ হাজার পুলিশ সদস্য, র‍্যাব, বোমা ডিস্পোজাল ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বসানো হয়েছে ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, ২০টি চেকপোস্ট এবং ৩৫টি মোবাইল টিম। নিরাপত্তার জন্য আকাশপথে ড্রোন সার্ভিল্যান্সও চালানো হচ্ছে, তবে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ।

আগামীকাল রোববার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হকার উচ্ছেদে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের যৌথ টিম কাজ করছে।

বিশ্ব ইজতেমায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান জিএমপি কমিশনার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার