ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ইজতেমায় হামলার গুজব রটানো ব্যক্তি পুলিশের হেফাজতে

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:১১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:১১:০৯ অপরাহ্ন
ইজতেমায় হামলার গুজব রটানো ব্যক্তি পুলিশের হেফাজতে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় হামলার গুজব ছড়ানো এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা ময়দানে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জিএমপি কমিশনার বলেন, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে যে আইডি থেকে ইজতেমায় হামলার গুজব ছড়ানো হয়েছিল, সেই আইডির মালিককে শনাক্ত করে হেফাজতে আনা হয়েছে। প্রয়োজন হলে তাকে গ্রেপ্তার করা হবে।

এবারের ইজতেমায় সাদপন্থীদের অংশগ্রহণে নিরাপত্তা নিশ্চিতে ৭ হাজার পুলিশ সদস্য, র‍্যাব, বোমা ডিস্পোজাল ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বসানো হয়েছে ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬টি সিসি ক্যামেরা, ২০টি চেকপোস্ট এবং ৩৫টি মোবাইল টিম। নিরাপত্তার জন্য আকাশপথে ড্রোন সার্ভিল্যান্সও চালানো হচ্ছে, তবে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ।

আগামীকাল রোববার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হকার উচ্ছেদে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের যৌথ টিম কাজ করছে।

বিশ্ব ইজতেমায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানান জিএমপি কমিশনার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী