ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিব কারাগারে

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:৩৮:১৫ অপরাহ্ন
ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিব কারাগারে
ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া কবি সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এই আদেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগ সোহেল হাসান গালিবকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, গালিব ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছেন এবং তাঁর একটি গ্রন্থে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কবিতা রয়েছে। এর পেছনে তার উদ্দেশ্য কী, তা জানতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে এবং জামিন আবেদনও খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেন আদালত।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কবি সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা