ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৩:১৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৩:১৯:২৭ অপরাহ্ন
বিএনপি নেতাকে আটক করায় সড়ক অবরোধ
নাটোর জেলার লালপুরে বিএনপির ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খোকন (৫০) এবং তার দুই ছেলে অনিক (২৪) ও ফিরোজ (৩২)-কে আটক করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর ত্রিমোহিনী চত্বরে এ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা রাস্তার উভয় পাশে কাঠের বেঞ্চ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা।

আটককৃতদের স্ত্রী রত্না বেগম অভিযোগ করেন, “রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা আমাদের বাড়ি ঘিরে ফেলে। পরে ঘরে ঢুকে আমার স্বামীসহ দুই সন্তানকে মারধর করে তুলে নিয়ে যায়। আমি তাদের নিঃশর্ত মুক্তি চাই।”

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন রশীদ পাপ্পু বলেন, “একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধর করেছে।” তবে এ বিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা