ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৩:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৩:৩০:০১ অপরাহ্ন
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরের কাছে একটি কয়লা খনির কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) শ্রমিকদের বহনকারী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে এই বিস্ফোরণ ঘটে।

স্থানীয় পুলিশের ধারণা, এ হামলার পেছনে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি জড়িত। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে কয়েক বছর ধরে বিদ্রোহী তৎপরতা, অপহরণসহ নানা অপরাধ বেড়েই চলেছে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে।

একজন আধাসামরিক কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার পাশে আগে থেকেই ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) পেতে রাখা হয়েছিল এবং ট্রাকটি আসার পরই এটি বিস্ফোরিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরকটি দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, ট্রাকটিতে মোট ১৭ জন শ্রমিক ছিলেন।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে