ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৩:৪১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৩:৪১:৪১ অপরাহ্ন
আরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আরও ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে পাঠাচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এই অভিবাসীরা মার্কিন বিমানযোগে অমৃতসরের বিমানবন্দরে পৌঁছাবেন।

এর মধ্যে ৬৭ জন পাঞ্জাবের বাসিন্দা, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের এবং কয়েকজন গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।

এর আগে, ৫ ফেব্রুয়ারি, ১০৪ জন অবৈধ অভিবাসী নিয়ে প্রথম মার্কিন বিমান ভারতে পৌঁছেছিল। তৃতীয় দফায় আরও একটি বিমান আসবে, তবে তার বিশদ তথ্য এখনো জানা যায়নি।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্রশ্ন তুলেছেন, কেন অবৈধ অভিবাসীদের বিমান পাঞ্জাবে নামানো হচ্ছে, দিল্লিতে নয়। তার মতে, এটি পাঞ্জাবকে ছোট করার একটি ষড়যন্ত্র। তবে বিজেপির মুখপাত্র আরপি সিং জানিয়েছেন, অমৃতসর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ায় বিমানটি সেখানে অবতরণ করছে। 

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম