ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভালোবাসা দিবসে প্রেমিককে ‘কুমির’ বললেন অনন্যা পাণ্ডে

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৪:৪৪:৫২ অপরাহ্ন
ভালোবাসা দিবসে প্রেমিককে ‘কুমির’ বললেন অনন্যা পাণ্ডে
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এবার সে প্রেমিককেই ‘কুমির’-এর সঙ্গে তুলনা করেছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছিল প্রেমিক ওয়াকারের জন্মদিন। বিশেষ দিনটিতে ছিল ভালোবাসা দিবসও। তাই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা জানান অনন্যা।ইনস্টাগ্রামে ওয়াকারের একটি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, শুভ জন্মদিন ওয়াকার ব্ল্যাঙ্কো। এরপরই জুড়ে দেন কুমিরের একটি ইমোজি।
 
নিজের প্রেমিককে ‘কুমির’ এর সঙ্গে তুলনা করায় নেটিজেনদের মনে শুরু হয় জল্পনা-কল্পনা। ওয়াকারের স্বভাব কুমিরের মতো সে ইঙ্গিতই দিয়েছেন অভিনেত্রী, এমনটাই মনে করছেন ভক্তরা। তবে পোস্টের কোনো উত্তর এখনও দেননি ওয়াকার।
 ওয়াকার শিকাগোর প্রাক্তন মডেল। পড়াশুনা করেছেন ওয়েস্টমিনস্টার ক্রিস্চান স্কুলে। পশুপ্রেমী হওয়ায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির গুজরাতের জামনগরের পশু আশ্রয়স্থল বনতারায় কাজ করছেন।সেই সূত্রেই শ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় তাদের। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।এখন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে ওয়াকারের সঙ্গী হিসেবে দেখা যায় বলি অভিনেত্রী অনন্যাকে। একইভাবে অনন্যার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা অকপটে স্বীকার করতে দেখা গেছে ওয়াকারকেও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা