ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৪:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৪:৪৮:০০ অপরাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাওয়াগামী একটি বাসের পেছনে অপর একটি বাসের ধাক্কায় সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ ৩ যানের সংঘর্ষ হয়েছে। এতে সুরভি পরিবহনের ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নিমতলী যাত্রী ছাউনির কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে।আহতদের ১০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।  
 
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মাওয়াগামী ধীর গতিতে থাকা গ্রিন ঢাকা পরিবহনে পেছন থেকে দ্রুতগতির সুরভি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহন তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। তিনটি যানই ক্ষতিগ্রস্ত হয়।তবে সুরভী পরিবহনের সামনের অংশ বেশি দুমড়ে-মুচড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
 
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মাওয়ামুখী দুই লেনের মধ্যে অপর লেন দিয়ে যান চলাচল করে। দুর্ঘটনাকবলিত যান দ্রুত সরিয়ে নিলে মাওয়ামুখী দুই লেনেই চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য