ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৯:৫১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৯:৫১:০৩ পূর্বাহ্ন
রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা চালকদের মিটারভিত্তিক ভাড়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী নির্ধারিত মিটার ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরায় সিএনজি চালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন।

সকালে চালকদের অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে অফিসগামী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান।

এর আগেও গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মিটার ব্যবহারের বাধ্যবাধকতার প্রতিবাদে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছিলেন সিএনজি চালকরা। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, গণভবন এবং কলেজ গেট এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে এই বিক্ষোভ শুরু হয়, যা আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি করে। প্রায় তিন ঘণ্টা পর চালকরা আসাদ গেট থেকে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

চালকরা অভিযোগ করছেন, বর্তমান মিটারভিত্তিক ভাড়া দিয়ে তাদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অপরদিকে, যাত্রীরা দীর্ঘদিন ধরে মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করে আসছেন। বিআরটিএর নতুন নির্দেশনা কার্যকর হলে যাত্রী ও চালক—উভয়ের জন্যই ভাড়ার বিষয়টি স্বচ্ছ ও সঠিক হওয়ার কথা থাকলেও চালকরা এতে অসন্তুষ্ট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা