ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

আমি অনিরাপদ ফিল করছিলাম: তিশা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১২:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১২:৩৫:৫১ অপরাহ্ন
আমি অনিরাপদ ফিল করছিলাম: তিশা
তানজিন তিশা, প্রীতম হাসান এবং পারশা জাহিদ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন ওয়েব ফিল্ম ঘুমপরী-তে, যা মুক্তি পাবে ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

ফিল্মটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তানজিন তিশা মজার ছলে বলেন, ‘শুটিংয়ের সময় দেখছিলাম, পাশে বসে থাকা দুজনই গায়ক এবং অভিনয়েও দারুণ। তখন মনে হলো, আমি কি ইনসিকিউর হয়ে যাচ্ছি?’

তিশা জানান, এর আগে তাঁর নাটকে পারশা গান গেয়েছেন এবং তিনি সবসময়ই প্রীতম হাসানের গানের ভক্ত। তিশার ভাষায়, ‘প্রীতমের গান বরাবরই শুনতাম, অভিনয়ও তিনি দারুণ করেন, যা সবার পক্ষে সম্ভব নয়।’

অন্যদিকে, প্রীতম হাসান বলেন, ‘তানজিন তিশা কাজ করবেন শুনেই এক মুহূর্তও ভাবিনি, সঙ্গে সঙ্গেই রাজি হয়েছি। আর পারশার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখি—আমিও তো আধা গায়ক, আধা অভিনেতা।’

ঘুমপরী ওয়েব ফিল্মটি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সংগীতশিল্পী থেকে অভিনেতা হয়ে ওঠা প্রীতম ও পারশার সঙ্গে তিশার অভিনয়ের কেমিস্ট্রি কেমন হয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন