ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও
দ্য হিন্দুর প্রতিবেদন

মাস্কাটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১২:৩৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১২:৩৩:০৭ অপরাহ্ন
মাস্কাটে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক আজ
ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এ বৈঠকটি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকারের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল, বিশেষত গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে। ঢাকায় অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য এবং ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে শেখ হাসিনাকে বিতর্কিত বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তারা কাজ করছেন এবং চীনের সঙ্গেও সম্পর্ক সঠিক পথে এগোচ্ছে। এই প্রেক্ষাপটে মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ