ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১২:৪৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১২:৪৮:৪২ অপরাহ্ন
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেছেন, পাসপোর্ট দেশের নাগরিকদের অধিকার এবং এটি তাদের পরিচয়পত্র। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, "পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই। জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ পেতে পুলিশ ভেরিফিকেশন লাগে না, তাহলে পাসপোর্টের জন্য কেন লাগবে? পাসপোর্ট নাগরিকদের অধিকার এবং আমরা আইন করে দিয়েছি, এখন থেকে এটি পুলিশ ভেরিফিকেশন ছাড়াই করা যাবে।"

ডিসিদের উদ্দেশে তিনি বলেন, "প্রশাসনের কাজে শৃঙ্খলা রক্ষা করতে হবে। কারও রক্তচক্ষু বা ধমকে যেন কাজ প্রভাবিত না হয়।" তিনি আরও বলেন, "টাকা ছাড়া জন্মসনদ মেলে না—এটা হতে পারে না। সব সেবা অনলাইনে নিশ্চিত করতে হবে।"

ডিসি সম্মেলনটি শুরু হয়েছে আজ এবং চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা এবং রাতে নৈশভোজের আয়োজন রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভ করায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ