ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ড. ইউনূস ও ইলন মাস্কের কথোপকথনের নেপথ্যে মুশফিকুল ফজল আনসারী!

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:০৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:০৯:৩৯ অপরাহ্ন
ড. ইউনূস ও ইলন মাস্কের কথোপকথনের নেপথ্যে মুশফিকুল ফজল আনসারী!
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ছিলেন ড. মুহাম্মদ ইউনূস এবং ইলন মাস্কের ভিডিও কনফারেন্সের মূল সংগঠক। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় এই গুরুত্বপূর্ণ কথোপকথনটি অনুষ্ঠিত হয়, যেখানে মাস্কের পাশে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কথোপকথন শেষে, মুশফিকুল ফজল আনসারী স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে এক্সে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ইলন মাস্কের মধ্যে অসাধারণ কথোপকথন আয়োজনের জন্য আমার প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে আন্তরিক ধন্যবাদ। এর মাধ্যমে বাংলাদেশে স্পেসএক্স এবং স্টারলিংক প্রযুক্তির বিকাশের নতুন দিগন্ত উন্মোচন হবে, যা উদ্ভাবন, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।”

একটি অন্য টুইটে, মুশফিকুল ফজল আনসারী স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারকেও ধন্যবাদ জানান। লরেন তার বার্তা রিটুইট করে ধন্যবাদ জানান। মুশফিক আরও লেখেন, “লরেন, আপনার এবং রিচার্ডের অসাধারণ সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। ড. ইউনূস ও ইলানের কথোপকথনের বাস্তবায়ন অংশ হতে পেরে আমি আনন্দিত। আপনার প্রচেষ্টা এই সংযোগকে বাস্তবে রূপ দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে এবং উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিশাল সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করবে।”

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল