ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতকে এফ–৩৫ দিলে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে: পাকিস্তান

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৯:৪৪ অপরাহ্ন
ভারতকে এফ–৩৫ দিলে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে: পাকিস্তান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দেওয়ার পর পাকিস্তান এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তান মনে করছে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা সৃষ্টি করবে এবং দীর্ঘ মেয়াদে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাঁধা হয়ে দাঁড়াবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, “এ ধরনের পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে, এবং এ অঞ্চলের শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় বাধা সৃষ্টি করবে।”

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন, ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দেওয়া হবে। এর মাধ্যমে ভারত বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর একটি, এফ-৩৫, পাবে। এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এবং এর মাধ্যমে ভারতের সামরিক সক্ষমতা শক্তিশালী হবে।

এফ-৩৫ বিমান ভারতের হাতে আসলে এটি বিশ্বব্যাপী সামরিক ক্ষমতায় ভারতকে আরও শক্তিশালী করবে, এমনটি বিশ্লেষকরা মনে করছেন।

কমেন্ট বক্স
সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়

সারারাত মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়