ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মহানগর নাট্যোৎসব স্থগিত, যা বললেন উপদেষ্টা ফারুকী

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০২:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০২:৩৪:১৫ অপরাহ্ন
মহানগর নাট্যোৎসব স্থগিত, যা বললেন উপদেষ্টা ফারুকী
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় আয়োজনটি স্থগিত করা হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক ফেসবুক পোস্টে ফারুকী বলেন, ‘নাট্যকর্মীদের মধ্যেই একটি অংশ এই উৎসবের বিরোধিতা করেছিল। তারা দাবি তোলে, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় উসকানি দেওয়া কিছু ব্যক্তির এই উৎসবে অংশগ্রহণ মেনে নেওয়া যাবে না।’
তিনি জানান, মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে এই অংশটি হল বরাদ্দ বাতিলের জন্য চাপ দেয়, এবং শেষ পর্যন্ত হল বরাদ্দ বাতিল করা হয়।

ফারুকী বলেন, ‘দুঃখজনক হলো, উৎসব আয়োজকরা পুলিশের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। অথচ ডিএমপি স্পষ্ট জানায়, তারা উৎসব বন্ধের কোনো নির্দেশ দেয়নি, বরং নিরাপত্তা দিতে প্রস্তুত ছিল।’

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান অবশ্য দাবি করেছিলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিদের হুমকি ও নিরাপত্তা শঙ্কার কারণেই উৎসব স্থগিত করা হয়েছে।’

ডিএমপিও এক বিবৃতিতে জানায়, ‘নাট্যোৎসব স্থগিতের ঘটনায় আমরা অবগত, তবে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দিইনি। সৃজনশীল কর্মকাণ্ডে সবসময়ই আমাদের সমর্থন রয়েছে।’

ফারুকী তার পোস্টে আরও প্রশ্ন তোলেন, ‘জুলাইয়ে তাদের ভূমিকার জন্য যারা অভিযুক্ত, তারা কি জাতির কাছে ক্ষমা চেয়েছে?’
তিনি মনে করেন, ‘এই নাট্যোৎসব স্থগিতের ঘটনায় আসল কারণ আড়াল করে অন্য একটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে।’

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম