ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০২:৫৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০২:৫৫:১৯ অপরাহ্ন
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ, যিনি মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে।

মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আত্মশুদ্ধির জন্য দোয়া করা হয়। মুসল্লিরা আল্লাহর দরবারে পারিবারিক ও ব্যক্তিগত জীবনে শান্তি কামনা করেন।

ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে চলতে থাকে বয়ান, যা বিভিন্ন ভাষায় অনুবাদ করে মুসল্লিদের শোনানো হয়। খিত্তায়-খিত্তায় ঈমান-আকিদার তালিম দেওয়া হয়।

ইজতেমা শেষে তালিমের সাথীরা ৭ থেকে ১০ দিনের চিল্লায় রওনা হন, যেখানে দ্বীনের দাওয়াত দেওয়ার পদ্ধতি শেখানো হয়।

মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ নজরদারি চালায় এবং রেলওয়ে বিভাগ ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। এবারের সাদপন্থিদের ইজতেমায় ৪৯টি দেশের প্রায় দেড় হাজার বিদেশি মুসল্লি অংশ নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ