ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪ সৈন্য ও ১৫ সন্ত্রাসী নিহত

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০২:৫৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০২:৫৮:৩৪ অপরাহ্ন
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪ সৈন্য ও ১৫ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী দুটি পৃথক অভিযানে ১৫ জন খোয়ারিজ সন্ত্রাসী নিহত হয়েছে এবং দেশটির সেনাবাহিনীর এক তরুণ কর্মকর্তা সহ চারজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ডেরা ইসমাইল খান জেলার হাথালা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে সন্ত্রাসী নেতা ফরমান ওরফে সাকিব, আমানুল্লাহ ওরফে তুরি, সাঈদ ওরফে লিয়াকত এবং বিলালসহ ৯ জন সন্ত্রাসী নিহত হয়। এরা আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল।

উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহে পরিচালিত আরেক অভিযানে আরও ৬ জন সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গুলি বিনিময়ের সময় পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট মুহাম্মদ হাসান আরশাফ, নায়েব সুবেদার মুহাম্মদ বিলাল, সিপাহী ফারহাত উল্লাহ এবং সিপাহী হিমত খান শহীদ হন।

পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং (আইএসপিআর) জানায়, সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ এবং এই আত্মত্যাগ তাদের সংকল্প আরও শক্তিশালী করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন