ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

আগামীকাল মাঠে নামছেন শান্ত-মিরাজরা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৩:০৩ অপরাহ্ন
আগামীকাল মাঠে নামছেন শান্ত-মিরাজরা
আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তানের করাচিতে ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে ৮ দলের এই টুর্নামেন্টের। তবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মূল মিশন। তার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। টাইগারদের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, এই ম্যাচ থেকে উইকেট সম্পর্কে ধারণা, বলের লেন্থ এবং কৌশল নির্ধারণের দিকগুলো বোঝার চেষ্টা করবেন তারা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস দলটি মূল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বাইরে। তাদের দলে থাকবেন মোহাম্মদ হারিস, আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীর।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি:
  • ২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)
  • ২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (রাওয়ালপিন্ডি)
  • ২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি)

বাংলাদেশের এই যাত্রায় মাঠের প্রস্তুতি সীমিত হলেও তারা আত্মবিশ্বাসী। প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্সই টাইগারদের অনুপ্রেরণা দেবে আসরের মূল পর্বে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা