ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

দিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আগামীকাল

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৯:২২ অপরাহ্ন
দিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আগামীকাল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ৫৫তম সীমান্ত সম্মেলন আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে। এই চার দিনব্যাপী সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, এবং সীমান্তবর্তী উন্নয়ন কাজসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা থাকবেন। অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল থাকবে।

এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বা সীমান্ত হত্যা প্রতিরোধ, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে। এছাড়া, কুশিয়ারা নদী এবং রহিমপুর খালসহ সীমান্তবর্তী পানিসম্পদ ব্যবস্থাপনা, সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য ক্যাম্পগুলোর বিষয়ে তথ্য বিনিময় এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’ কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হবে।

২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সম্মেলন শেষ হওয়ার পর বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরে আসবে। এই সম্মেলন পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন