ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ ধর্ম মানুষকে ভালোবাসার জন্য, যুদ্ধের জন্য নয়: মির্জা ফখরুল হাওরের কৃষকদের রক্ষায় বিশেষ উদ্যোগ: ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে তরমুজ খেয়ে একই পরিবারের চারজনের মৃত্যু, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসে শুরু হলো ‘ই-ফায়ার লাইসেন্স’, ঘরে বসেই মিলবে সেবা সমাবেশ মঞ্চে তারেক রহমান, স্লোগানে উত্তাল নয়াপল্টন ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা - মেয়ের হত্যাকারীর মৃত্যুদণ্ডের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মা চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহত প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হওয়ার দাবি সাবেক প্রতিমন্ত্রী পলকের শুভ বুদ্ধপূর্ণিমা আজ ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট গভীর রাতে নেশা করে ঘরে ফিরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি, দিনভর আকাশ মেঘলা থাকতে পারে দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ

বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি লাহোরে,  ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন
বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি লাহোরে,  ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
বায়ুদূষণে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানের শহর লাহোরে। যেখানে একিআই সূচকে ৩০১ এর বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয় সেখানে শহরটির স্কোর ৮৪৮। এ সময় তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম এবং একিউআই স্কোর ১৭১। শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।এদিন তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের তিন শহর দিল্লী, কলকাতা ও মুম্বাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৩৯, ২১৭ এবং ১৯০। এরপরেই রয়েছে চীনের দুই শহর উহান এবং বেইজিং। দুটি শহরের একিউআই স্কোর ১৭৭।

শনিবার সকাল ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। সেখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। এর পরেই রয়েছে হেমায়েতপুরের সাভার, গুলশান বাড্ডা লিংক রোড, গুলশান ২ এর রব ভবন এলাকা। এখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬১ শতাংশ মার্কিনি: জরিপ