ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১১:০৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১১:০৮:০১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। মূলত প্রবল বর্ষণের জেরে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে।এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, তার রাজ্যে আটজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বেসিয়ার বলেছেন, বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষ এবং গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের “এখনই রাস্তায় না যেতে ও বেঁচে থাকতে” সতর্কও করেছেন তিনি।এছাড়া বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ার পর বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন।অবশ্য কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা এই সপ্তাহান্তে ঝড়-সম্পর্কিত বেশ কিছু সতর্কতার অধীনে ছিল। এই অঙ্গরাজ্যগুলোর প্রায় সবকটিই গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলেনের কারণে বিপর্যয়কর ক্ষতির সম্মুখীন হয়েছিল।পর্যবেক্ষণ সাইট পাওয়ারআউটেজ.ইউএস এর তথ্য অনুসারে, আটটি অঙ্গরাজ্যে রোববার স্থানীয় সময় বিকেলে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন।

বিবিসি বলছে, বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে বলে মনে হচ্ছে। সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে, এই বৃষ্টির ফলে “ব্যাপক বন্যার সৃষ্টি” হয়। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।


 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন