ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রহস্যজনক মৃত্যু কোরিয়ান অভিনেত্রীর

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:১৪:১৬ অপরাহ্ন
রহস্যজনক মৃত্যু কোরিয়ান অভিনেত্রীর
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ কোরিয়ার পূর্ব সিউলের সিওংসু-ডং-এর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোরিয়া টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বিকেলে অভিনেত্রীর কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তার এক বন্ধু। বিকেল ৪টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কিমের লাশ উদ্ধার করে।

মাত্র ২৪ বছর বয়সে তার এ রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে। কিমের এক বন্ধু জানান, বিকেলে তাদের দেখা করার কথা ছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও কিমের কোনো সাড়া না পেয়ে বাড়িতে গিয়ে তার লাশ দেখতে পান তিনি।

স্বাস্থ্যগত জটিলতার কারণে কিম সে-রন মিডিয়ায় নিয়মিত কাজ করতে পারেননি। মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে প্রায়ই অ্যালকোহল পান করতেন তিনি। ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ১৩,৮৫০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল তাকে।

কিম সে-রনের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে এ ব্র্যান্ড নিউ লাইফ, দ্য মুন ফ্রম নো হোয়ার, এ গার্ল এট মাই ডোর, কেন ইউ হেয়ার মাই হার্ট, দ্য কুইনস ক্লাশরুম, হাই স্কুল লাভ অন এবং জনপ্রিয় সিরিজ সিক্রেট হিলার।

তার অকালমৃত্যুতে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগত শোকাহত। পুলিশ কিমের মৃত্যুর কারণ তদন্ত করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে