ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:২২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:২২:৫৯ অপরাহ্ন
ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য
ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে দেশটিতে সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এ ঘোষণা দেন।

স্টারমার বলেন, ‘প্রয়োজনে ব্রিটিশ সেনা মোতায়েন করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত।’ ডেইলি টেলিগ্রামে তিনি আরও লেখেন, ‘ব্রিটিশ সেনাদের কঠিন বিপদের মুখে ফেলার দায়িত্ব আমি গভীরভাবে অনুভব করি।’

তিনি মনে করেন, ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করা জরুরি, কারণ ‘যুদ্ধের সমাপ্তি পুতিনের জন্য নতুন আক্রমণের সাময়িক বিরতি হতে পারে।’ ইউক্রেনীয়-অধিকৃত এবং রাশিয়া-অধিকৃত অঞ্চলের সীমান্তে ইউরোপীয় সেনাদের সঙ্গে ব্রিটিশ সেনাদেরও মোতায়েন করা হতে পারে।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানাট সম্প্রতি যুক্তরাজ্যের সেনা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, ‘ইউক্রেনে শান্তিরক্ষা মিশনে প্রায় ৪০,০০০ সেনা দরকার, যা যুক্তরাজ্যের জন্য চ্যালেঞ্জিং।’

এদিকে, সৌদি আরবে রাশিয়া-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা হতে যাচ্ছে, যেখানে ইউরোপ বা ইউক্রেনের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে আমাদের উপস্থিতি থাকতে হবে, নইলে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্যারিসের শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্কসহ ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় কমিশনের নেতারা যোগ দেবেন।

সূত্র: বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা