ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কক্সবাজারের আলোচিত ‘গরুচোর’ চেয়ারম্যানের কলোনি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৩৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৩৬:৪২ অপরাহ্ন
কক্সবাজারের আলোচিত ‘গরুচোর’ চেয়ারম্যানের কলোনি থেকে অস্ত্র-গুলি উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় আলোচিত 'গরুচোর' ইউপি চেয়ারম্যান নবী হোসাইনের কলোনিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। সোমবার রাতে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার তার কলোনিতে এই অস্ত্র উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানিয়েছেন, নবী হোসাইনের গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। এরপর তার দেয়া তথ্যমতে, কলোনির পেছনে গোসলখানার ভেতরে একটি বস্তা পাওয়া যায়। বস্তার ভেতর থেকে উদ্ধার হয় ১টি দেশীয় তৈরি এলজি, ১টি এক নলা বন্দুক ও ৬টি কার্তুজ।

এছাড়া, ওসি আরও জানান, নবী হোসাইনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো, গরু ও মহিষ চুরি, ডাকাতি, লবন মাঠ দখল, চিংড়ি ঘের দখল, হত্যা, ধর্ষণসহ ২১টি মামলা।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরের চকবাজার থানা এলাকা থেকে নবী হোসাইনকে গ্রেফতার করে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা