ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৪৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৪৬:২৭ অপরাহ্ন
আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, চ্যাম্পিয়ন ব্রাজিল
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ব্রাজিল। চিলির বিপক্ষে জয় দিয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে সেলেসাও যুবারা শিরোপার গৌরব অর্জন করেছে।

অন্যদিকে, আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোলের জয় দরকার ছিল, কিন্তু তারা উল্টো ৩-২ গোলে হেরে শিরোপার দৌড়ে বাইরে চলে যায়।

ব্রাজিলের জন্য শিরোপা জয় সহজ ছিল না। গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে তারা বড় পরাজয় বরণ করেছিল, কিন্তু সেই লজ্জা কাটিয়ে ব্রাজিল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে ওঠে। ভেনেজুয়েলার হোসে অ্যান্তেনিও স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৭২ মিনিট পর্যন্ত তারা কোনো গোল করতে পারেনি। তবে শেষ ১৭ মিনিটে ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াসের গোলে ম্যাচটি ৩-০ গোলে জয়লাভ করে তারা।

আর্জেন্টিনার হারের পর ব্রাজিলের খেলোয়াড়রা প্যারাগুয়ে ম্যাচে সমর্থন দিয়ে নিজেদের উদযাপন শুরু করে এবং চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে পুরো দল। এই জয় ব্রাজিলের জন্য ছিল ইতিহাসের ১৩তম শিরোপা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ