ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ গ্রেফতার ১০৫

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:১৫:৩৭ অপরাহ্ন
মালয়েশিয়ায় ৭৭ বাংলাদেশিসহ গ্রেফতার ১০৫
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দমন অভিযানে ৭৭ বাংলাদেশি সহ মোট ১০৫ জন গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

১৬ ফেব্রুয়ারি, রোববার, জোহর রাজ্যের একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩২৯ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হলে, তাদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি, ১৬ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ৭ জন ইন্দোনেশিয়ান নারী, ২ জন মিয়ানমার পুরুষ, ২ জন পাকিস্তানি পুরুষ এবং ১ জন ভারতীয় পুরুষ গ্রেফতার হন।

অভিযানে অংশ নেওয়া জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গ্রেফতারকৃতরা বৈধ পাস বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তাদের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। গ্রেফতারকৃতদের পন্টিয়ান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

তিনি আরও জানান, বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং প্রাঙ্গণের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি তারা বৈধ ভ্রমণ নথি, পাস বা ওয়ার্ক পারমিট ছাড়া কর্মী নিয়োগ করে।

কমেন্ট বক্স
একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন