ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

রমজানে ঢাকার যে ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস-ডিম-দুধ

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:১৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:১৬:৪৩ অপরাহ্ন
রমজানে ঢাকার যে ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস-ডিম-দুধ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, কিছুদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।ফরিদা আখতার বলেন, ‘আসন্ন রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।


প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বিপিআইসিসি, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন বিডিএফএফএ এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন।’
তিনি আরো বলেন, ‘পবিত্র মাহে রমজানের এ বিপণন কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার ডিআইটি প্রজেক্ট সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে।’
উপদেষ্টা জানান, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা।


ঢাকার ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিন সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ: ডিম ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ ৬ হাজার লিটার, ড্রেসড্ ব্রয়লার ২ হাজার কেজি, গরুর মাংস ২ থেকে আড়াই হাজার কেজি।

২৫টি স্থানের মধ্যে রয়েছে- ১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), ২।


খামারবাড়ি (ফার্মগেট), ৩। ষাটফুট রোড (মিরপুর), ৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫। নয়াবাজার (পুরান ঢাকা), ৬। বনশ্রী, ৭।হাজারীবাগ (সেকশন), ৮। আরামবাগ (মতিঝিল), ৯। মোহাম্মদপুর (বাবর রোড), ১০। কালশী (মিরপুর), ১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), ১২। শাহজাদপুর (বাড্ডা), ১৩। কড়াইল বস্তি, বনানী, ১৪। কামরাঙ্গীর চর, ১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), ১৬। নাখাল পাড়া (লুকাস মোড়), ১৭। সেগুনবাগিচা (কাঁচা বাজার), ১৮। বসিলা (মোহাম্মদপুর), ১৯। উত্তরা (হাউজ বিল্ডিং), ২০। রামপুরা (বাজার), ২১। মিরপুর-১০, ২২। কল্যাণপুর (ঝিলপাড়), ২৩। তেজগাঁও, ২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫। কাকরাইল।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা