ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মোদির উপদেষ্টা বললেন, ইউএসএইড সবচেয়ে বড় কেলেঙ্কারি

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:২৬:২৫ অপরাহ্ন
মোদির উপদেষ্টা বললেন, ইউএসএইড সবচেয়ে বড় কেলেঙ্কারি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন। 

তিনি জানান, আমেরিকা সম্প্রতি বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে বড় ধরনের অর্থ সহায়তা বাতিল করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আমেরিকা ভারতের নির্বাচনে ভোটদানে উৎসাহিত করতে ২১ মিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করেছে। 

ইউএসএআইডির বিরুদ্ধে সঞ্জীব সান্যালের অভিযোগ, তারা নির্বাচনী ব্যবস্থার উন্নতির নামে বিদেশে ভোটদানের হার বাড়ানোর জন্য অর্থ সহায়তা প্রদান করছিল। 

সান্যাল দাবি করেন, এটি ভারতের নির্বাচনী ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের প্রমাণ হতে পারে। ভারতীয় রাজনীতিতে এই বিষয়টি নিয়ে শোরগোল সৃষ্টি হয়েছে এবং বিরোধী দলগুলো বিদেশি হস্তক্ষেপের বিষয়টি সামনে এনে অভিযোগ তুলছে।

ডিওজিই দাবি করেছে, তারা বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোর উন্নতির জন্য ৪৮ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করত, যা নিয়ে প্রশ্ন উঠছে। সঞ্জীব সান্যাল আরও বলেন, “ভারতে ভোটদানের হার বাড়াতে আমেরিকার দেওয়া অর্থ কে বা কারা পেয়েছে, সেটা জানতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে