ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

লঞ্চে তাস খেলায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৩:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৩:৩৫:২৪ অপরাহ্ন
লঞ্চে তাস খেলায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০
পটুয়াখালী বাউফলে লঞ্চঘাটে তাস খেলা নিয়ে বিরোধের জেরে যাত্রীবাহী লঞ্চে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনা সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বগা লঞ্চঘাটে ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টায় সুন্দরবন-১৪ লঞ্চটি বগা ঘাটে পৌঁছালে রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের ওপর হামলা চালায়। হামলায় লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) এবং যাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইশরাফিল (১৮) সহ অন্তত ১০ জন আহত হন।

লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস জানিয়েছেন, গত রবিবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে এবং রাতে তাস খেলার বিষয়ে তাবলিগ জামাতের কয়েকজন সদস্যদের সঙ্গে কিছু অশান্তি হয়। পরিস্থিতি শান্ত হলে পরের দিন সকালে বগা ঘাটে পৌঁছানোর পর পূর্বের ঘটনার জেরে হামলা চালানো হয়।

তাবলিগ জামাতের সদস্য সুজন জানান, তাদের ৪৫ সদস্যের দলটি সাদপন্থিদের ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে লঞ্চে ওঠে এবং তাস খেলা নিয়ে তর্কের পর হামলার শিকার হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, ঘটনাটি তার নজরে এসেছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা