ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না : ফারুক

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৪:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৪:১২:৫৪ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না : ফারুক
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়েছেন যে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপিকে অবমূল্যায়ন করা যাবে না, এবং তাদের ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফারুক আরও বলেন, বিএনপি অতীতে কখনও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, এবং ভবিষ্যতেও করবে না, তার প্রমাণ ৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাবে, যতদিন না জনগণের অধিকার ফিরে আসে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো টালবাহানা চলবে না, নির্বাচন দিতে হবে এবং দেশকে অস্থিতিশীল করতে কোনো উস্কানিমূলক বক্তব্যে অনুমতি দেওয়া যাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম।

কমেন্ট বক্স