ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আবুল হায়াতের আত্মজীবনীর আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ১১:১৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ১১:১৮:০৪ পূর্বাহ্ন
আবুল হায়াতের আত্মজীবনীর আত্মপ্রকাশ
বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। ১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন তিনি। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তার আত্মজীবনী। আজ ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

মাত্র ১০ বছর বয়সে মঞ্চনাটকে প্রথম অভিনয় করেন আবুল হায়াত। এরপর ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। মঞ্চ, রেডিও, টিভি, চলচ্চিত্র, বিজ্ঞাপন- সব মাধ্যমেই সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেতা ও নির্দেশক। অভিনয়ের পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক, পরিচালনাও করেছেন। শিল্পের প্রতি ভালোবাসার কারণে ছেড়ে দিয়েছেন চাকরি। জীবনের এই দীর্ঘ শৈল্পিক পথ পাড়ি দেয়ার গল্পগুলো আবুল হায়াত এক করেছেন নিজের আত্মজীবনীতে। প্রায় ৩০০ পৃষ্ঠার বইটিতে নিজের জীবনের পুরো জার্নিটি লিপিবদ্ধ করেছেন তিনি।

নিজের আত্মজীবনী নিয়ে আবুল হায়াত বলেন, ‘জন্ম থেকে এই পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি। হয় কি, লিখতে গেলে বোঝা যায়, কোনটা লেখা দরকার, আবার কখনো মনে হয় অনেক বিষয়ে না লিখলেই ভালো। তবু সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি এই বইয়ে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।’

আবুল হায়াতের আত্মজীবনী রবি পথের প্রচ্ছদ এঁকেছেন তার বড় মেয়ে অভিনেত্রী বিপাশা হায়াত। প্রকাশ হচ্ছে সুবর্ণ প্রকাশনী থেকে, এটি আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশার বান্ধবীর প্রকাশনা সংস্থা।

আজ বিকাল ৫টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আবুল হায়াতের আত্মজীবনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ‘রবি পথ কর্মময় ৮০’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজন করছে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়া উপস্থিত থাকবেন বরেণ্য অভিনয়শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা