ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল ‘কমপ্লিট শাটডাউন’

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৪:৪৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৪:৪৮:০৯ অপরাহ্ন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল ‘কমপ্লিট শাটডাউন’
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা শিক্ষক সংকটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। 

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের গেটের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন এবং দাবি আদায়ে কলেজ ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। এর পাশাপাশি প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, কলেজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে শিক্ষক সংকট রয়েছে, যার ফলে অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষত মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট এবং ডেন্টাল ইউনিটে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা জানান, এই সংকটের কারণে তারা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ পাচ্ছেন না, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষার্থীরা তাদের দাবিতে বলেন, সব ডিপার্টমেন্টে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে এবং বদলি হওয়া শিক্ষকদের তাদের পুরনো পদে ফিরিয়ে আনতে হবে। তারা দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এদিকে, কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার এই সংকটের কথা স্বীকার করে বলেন, মন্ত্রণালয়ে এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর