ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সরাসরি কাউকে এনআইডির তথ্য দেওয়া হবে না : ডিজি

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৪:৫৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৪:৫৪:৪০ অপরাহ্ন
সরাসরি কাউকে এনআইডির তথ্য দেওয়া হবে না : ডিজি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কিত তথ্য ফাঁস ঠেকাতে নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি সাংবাদিকদের জানান, এখন থেকে এনআইডির তথ্য আর কাউকে সরাসরি দেওয়া হবে না।

প্রথমে নাম ও জন্মতারিখ দিয়ে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে তথ্য যাচাইয়ের জন্য দেওয়া হতো, কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডির তথ্য অনলাইনের মাধ্যমে যাচাই করা হবে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো এখন শুধু নাম ও জন্মতারিখের মাধ্যমে এনআইডির তথ্য যাচাই করতে পারবে, আর সিস্টেমই নিশ্চিত করবে তথ্য সঠিক কিনা।

এছাড়া, এনআইডি তথ্য ফাঁসের অভিযোগের পর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে এনআইডি সেবা চুক্তি বাতিল করা হয়েছে। তিনি জানান, তথ্য ফাঁস ঠেকাতে এনআইডি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়ানো হবে এবং নিরাপত্তা সার্টিফিকেট নেওয়া হবে।

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রতিষ্ঠানগুলোর সিস্টেম পরিদর্শন করবে, যাতে কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা