ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৬:০২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৬:০২:৫৬ অপরাহ্ন
অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: মির্জা ফখরুল
অভিন্ন নদীর পানি না দিয়ে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা রক্ষা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

‘১৫ বছর আওয়ামী লীগ তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। শুধু তিস্তা নয়, ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে বিদ্যুৎ উৎপাদন করে,’ বলেন ফখরুল।

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে রংপুরসহ ৫ জেলার ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

সকাল থেকে নির্ধারিত পয়েন্টগুলোতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মী, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন স্থানীয়রা।

স্থানীয়দের আশা, তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এ গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম