ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯
অবর্ণনীয় দুর্ভোগ, বিপুল ক্ষতি

তিস্তা ‌মহাপরিকল্পনা বাস্তবায়নই ‘একমাত্র সমাধান’

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১১:২৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১১:২৮:২৫ পূর্বাহ্ন
তিস্তা ‌মহাপরিকল্পনা বাস্তবায়নই ‘একমাত্র সমাধান’
প্রতিবছর তিস্তা অববাহিকায় এক লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়, কিন্তু এখনো কার্যকর কোনো সমাধান আসেনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বছরে ১১ হাজার ২৪০ কোটি টাকার সম্পদ রক্ষা পাবে, বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবন।

প্রতি বছর ৪০ হাজার পরিবার বাস্তুচ্যুত, উত্তরাঞ্চলে বাড়ছে দারিদ্র্য।

তিস্তা মহাপরিকল্পনা বহুদিন ধরে ভারতের হস্তক্ষেপে আটকে ছিল, তবে জুলাই বিপ্লবের পর আশায় বুক বেঁধেছে তিস্তাপাড়ের মানুষ।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, “এক বছর অপেক্ষা করুন, আপনাদের মতামত ছাড়াই কোনো পরিকল্পনা চূড়ান্ত হবে না।”

১৩ হাজার ১১৬ কোটি টাকার জমি উদ্ধার, বছরে ১১ হাজার ২৪০ কোটি টাকার সম্পদ রক্ষা, স্যাটেলাইট টাউন, সড়ক, বিদ্যুৎকেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, কর্মসংস্থান ১০ লাখ মানুষের—এসবই সম্ভব মহাপরিকল্পনা বাস্তবায়নে।

তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেন, “মহাপরিকল্পনা হলে নদীভাঙন থেকে মুক্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”

তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, “আমরা চাই ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন ও কর্মসংস্থান, তিস্তা যেন দুঃখের নদী না হয়ে ভালোবাসার নদী হয়।”

উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের স্বার্থে স্থায়ী সমাধান একটাই—তিস্তা মহাপরিকল্পনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে