ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ড্রোন-আর্টিলারি-বোমা হামলায় বাঁচার কোন জায়গা নেই গাজায়

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ১১:৩০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ১১:৩০:৫২ পূর্বাহ্ন
ড্রোন-আর্টিলারি-বোমা হামলায় বাঁচার কোন জায়গা নেই গাজায়
গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান তীব্র আকার ধারণ করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে আক্রমণ জোরদার করেছে, যা গাজা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত। 

এই অভিযান পরিচালনা করতে আকাশ থেকে ফাইটার জেট ও ড্রোন ব্যবহার করে আক্রমণ চালানো হচ্ছে। সন্দেহভাজনদের ওপর ড্রোন থেকে গুলি ছোড়া, তারপর আর্টিলারি আক্রমণ এবং শেষে বোমাবর্ষণের মাধ্যমে ‘শত্রুদের নির্মূল’ করা হচ্ছে।

আবাসিক এলাকা লক্ষ্যবস্তু হওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ নুসিরাত শরণার্থী শিবির থেকে দেইর আল-বালাহ ও অন্যান্য শহরে পালানোর চেষ্টা করছে। কিন্তু এসব অঞ্চলেও ইসরায়েলি বাহিনীর তৎপরতা তীব্র। 

বেইট লাহিয়াতের মতো অঞ্চলগুলোতে বোমা হামলার কারণে পুরো এলাকাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। 

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, নুসিরাত শরণার্থী শিবিরে খাবারের চরম সংকট দেখা দিয়েছে। 

ইউএনআরডব্লিউএ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, "একটি আটার বস্তা নিয়ে ৩০ থেকে ৪০ জনের লড়াই করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে খাদ্যের অভাবে সবাই মারা যেতে পারে।" 

এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় দুইটি বহুতল ভবন ধ্বংস হয়েছে, যার ফলে ৫০ শিশুসহ ৮৪ জন মানুষ প্রাণ হারিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ