ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

গণহত্যার অভিযোগ: ২০ এপ্রিলের মধ্যে হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:৫৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:৫৪:০৮ অপরাহ্ন
গণহত্যার অভিযোগ: ২০ এপ্রিলের মধ্যে হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ
জুলাই-আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেওয়া হয়। তদন্তের সময় বাড়ানোর জন্য প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই মামলা সংক্রান্ত দুটি মামলায় তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল এবং শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আজ (১৮ ফেব্রুয়ারি) ১৬ জন গ্রেফতার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাকে তৃতীয়বারের মতো আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ এপ্রিল দিন নির্ধারণ করা হয় এবং ওইদিন সাবেক এমপি সোলায়মান সেলিমকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, তদন্তের জন্য সময় চাওয়া হয়েছে এবং জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। প্রসিকিউশন আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করবে বলেও তিনি জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন