ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিমানবাহিনীর ভুল আক্রমণে ৬ বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ায়

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৩:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৩:৩৪:১১ অপরাহ্ন
বিমানবাহিনীর ভুল আক্রমণে ৬ বেসামরিক নাগরিক নিহত নাইজেরিয়ায়
উত্তর নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে জঙ্গিদের তাড়া করার সময় ভুল করে সেনা বিমান হামলা চালিয়ে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম দ্য ডিফেন্স পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সাফানা জেলার জাক্কা গ্রামে কিছু কুঁড়েঘরে বোমা ফেলা হয়। গ্রামের পুলিশ ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য ও এক পাহারাদারকে হত্যা করার পর বিমান হামলা করা হয়। স্থানীয় বাসিন্দা মুন্তারি সাদা জানিয়েছেন, ডাকাতরা সরে যাওয়ার পর বিমানটি গ্রামটি প্রদক্ষিণ করে এবং তারপর একটি কুঁড়েঘরে হামলা চালায়।

বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন, এবং তাদের দেহের বিভিন্ন অংশ সংগ্রহ করে দাফনের জন্য প্রস্তুত করা হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। তবে, এখন পর্যন্ত এ ঘটনা সম্পর্কে নাইজেরিয়ার সেনাবাহিনী কোন মন্তব্য করেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম