ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৩:৪২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৩:৪২:০৩ অপরাহ্ন
আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: উপদেষ্টা আসিফ
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, ডিসি এবং বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যা তাদের জন্য সমস্যা তৈরি করছে। তারা স্থানীয় নির্বাচন চান এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, এ বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য স্থানীয় নির্বাচন জরুরি।

এদিকে, বিএনপি, জামায়াত ও জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করেছেন। বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে চাইলেও জামায়াত ও ছাত্ররা স্থানীয় নির্বাচন আগে চান।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, যারা গণহত্যায় জড়িত, তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে যারা অন্যায় বা অপরাধের সঙ্গে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম