ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দক্ষিণ উপকূলের ‘হারানো ভূস্বর্গে’ রাজধানীর স্থানান্তর চায় ইরান

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৪:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৪:২৫:২৪ অপরাহ্ন
দক্ষিণ উপকূলের ‘হারানো ভূস্বর্গে’ রাজধানীর স্থানান্তর চায় ইরান
ইরান রাজধানী তেহরান থেকে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় অঞ্চল মাকরানে স্থানান্তরের পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার প্রশাসনের প্রথম পছন্দ মাকরান অঞ্চল।

দক্ষিণাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের অন্তর্ভুক্ত ওমান উপসাগরের তীরে অবস্থিত মাকরানের আয়তন ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের প্রায় তিনগুণ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে ১ হাজার কিলোমিটার তটরেখা রয়েছে এই অঞ্চলের।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাকরান প্রথমবার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যিশুখ্রিস্টের জন্মের ৩০০ বছর আগে। ৩০৫ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক রাজা সেলুসিডকে পরাজিত করে মাকরান দখল করেন। ২৩১ খ্রিস্টাব্দে সাসানিয়ান রাজবংশ এবং পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (র.) মাকরান অধিকার করেন।

বর্তমানে মাকরান অনুন্নত ও দারিদ্রপীড়িত সিস্তান-বালুচিস্তান প্রদেশের অন্যান্য অঞ্চলের মতোই। ইরানের শেষ রাজা রেজা শাহ পাহলভী রাজধানী স্থানান্তরের উদ্যোগ নিলেও ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তা বন্ধ হয়ে যায়।

তেহরানে দীর্ঘদিনের ট্রাফিক জ্যাম, বায়ুদূষণ, পানির সংকট ও ভূমি দেবে যাওয়ার মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পেজেশকিয়ান প্রশাসন মাকরানে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা পুনরুজ্জীবিত করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে