ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯
শেখ হাসিনা-ভারত ইস্যুতে শামা ওবায়েদ

কারও সঙ্গে স্বামী-স্ত্রীর সর্ম্পক চাই না

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৪:৩০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৪:৩০:৩৬ অপরাহ্ন
কারও সঙ্গে স্বামী-স্ত্রীর সর্ম্পক চাই না
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের ওপর বেশি নির্ভরশীল। বিএনপি কারও সঙ্গে স্বামী-স্ত্রী বা ভাই-বোন সম্পর্ক চায় না, বরং দেশের স্বার্থ রক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি: নতুন দিগন্তের সন্ধান’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ জানান, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর নেপাল, ভূটান, শ্রীলঙ্কা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ড. ইউনূসও বিভিন্ন স্থানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুরোধ করেছেন। তবে বিনিয়োগকারীরা সরকারের নীতির অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। ২০০৯ সালে বাংলাদেশে কোনো সঠিক পররাষ্ট্রনীতি ছিল না, বরং সীমান্তরক্ষীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।

বিএনপির পররাষ্ট্রনীতি স্পষ্ট জানিয়ে শামা বলেন, শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি ছিল "সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়"। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বিএনপি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি ও উন্নয়নের জন্য সার্ক গঠন করেছিলেন, যা শেখ হাসিনা এবং ভারত-পাকিস্তান বিরোধের কারণে স্থবির হয়ে আছে।

শামা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে যেসব মিথ্যাচার করেছে, তা প্রতিহত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে