ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জেলেনস্কির সঙ্গে আলোচনায় রাজি পুতিন : ক্রেমলিন

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৪:৩৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৪:৩৯:৫১ অপরাহ্ন
জেলেনস্কির সঙ্গে আলোচনায় রাজি পুতিন : ক্রেমলিন
ইউক্রেন যুদ্ধ অবসানে প্রয়োজনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে।

তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে একই দিনে সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। এই বৈঠকের মধ্যেই ক্রেমলিন জানাল, প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, “পুতিন বলেছেন, প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকবেন। তবে জেলেনস্কির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় তা বিবেচনায় নিয়ে আলোচনার প্রয়োজন।”

রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মার্কিন-রুশ সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হচ্ছে। এই বৈঠকের মাধ্যমে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।

গত সপ্তাহে পুতিন-ট্রাম্প টেলিফোন আলোচনার পরই এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনকে না রাখায় কিয়েভের আপত্তি স্পষ্ট। জেলেনস্কি বলেন, “আমাদের ছাড়া কোনো শান্তিচুক্তি মানবে না ইউক্রেন।”

বৈঠকে রাশিয়ার পক্ষে আছেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ইয়োরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।

পুতিন-ট্রাম্প টেলিফোন আলোচনায় ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি, মার্কিন ডলার এবং এআই নিয়েও কথা হয়েছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা