ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধীদের একাংশের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৫:০২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৫:০২:২৩ অপরাহ্ন
হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করে বৈষম্যবিরোধীদের একাংশের সংবাদ সম্মেলন
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্র কমিটির ৭৫৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘোষিত এই কমিটিগুলো ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। তবে কমিটিগুলোতে স্বজনপ্রীতি ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভিযোগ এনে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সংগঠনের একাংশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির একাংশ এই দুই কেন্দ্রীয় নেতাকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে। তারা অভিযোগ করেন, কমিটিতে আন্দোলনের সম্মুখযোদ্ধাদের বাদ দিয়ে নারী হেনস্তা ও কিশোর গ্যাংকে সহায়তাকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং নারী সহযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

বিক্ষোভকারীরা বিকেল ৩টার মধ্যে কমিটি বাতিলের আল্টিমেটাম দেয় এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। বিকেল পৌনে ৪টার দিকে তারা লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ করে। পরিস্থিতির জন্য কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবকে দায় নিতে হবে বলেও জানানো হয়।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—কমিটি বাতিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রভাবশালী মহলের নাম প্রকাশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জোবায়রুল আলম, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহি ও সংগঠক আবু বাছির নাঈম।

নতুন কমিটিতে মহানগরের ৩১৫ জন, দক্ষিণ জেলায় ৩২৭ জন ও উত্তরে ১১২ জন সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা