ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

প্রত্যয়নপত্র তুলতে গিয়ে ইডেন ছাত্রলীগ নেত্রী আটক

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৫:৩৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৫:৩৩:১৪ অপরাহ্ন
প্রত্যয়নপত্র তুলতে গিয়ে ইডেন ছাত্রলীগ নেত্রী আটক
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ থেকে প্রত্যয়নপত্র তুলতে গেলে তাকে আটক করা হয়। পরে লালবাগ থানা পুলিশ গিয়ে বৈশাখীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশাখী অনার্স মার্কেটিং বিভাগের প্রত্যয়নপত্র নিতে গেলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলে। কলেজের প্রিন্সিপাল শিক্ষার্থীদের তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা তাতে রাজি হয়নি। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বৈশাখীকে থানায় নিয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত জুলাই মাসে ইডেন মহিলা কলেজে অভ্যুত্থানের সময় বৈশাখী সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করেছিলেন। এছাড়া, কলেজ প্রশাসন তাকে ‘সেফ এক্সিট’ দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় ইডেন কলেজে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, বৈশাখীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা